দ্বঈফ হাদীসের উপরে আমল করা মুস্তাহাব | দ্বইফ বা দুর্বল হাদীস ফাযায়েলে আমলের জন্য গ্রহণযােগ্য তাতে মুহাদ্দিসীনগন ঐকমত পােষণ করেছেন। ইলমে হাদীসের এ নীতিমালাটি এখানে এ জন্য উল্লেখ করলাম বর্তমান কালের আহলে হাদীস গন দ্বইফ সনদের হাদীসের উপর আমল করা বৈধ নয় বলে দাবি করেছেন।
দলীল নং- ১-২
এই হাদীস আমল যােগ্য তার ব্যাপারে হানাফী মাযহাবের অন্যতম ইমাম কামালুদ্দীন ইবনুল হুমাম বর্ণনা করেন:
:\nوروى الحاكم عنه – صلى الله عليه وسلم – «إن سركم أن تقبل صلاتكم فليؤمكم خياركم» فإن صح وإلا فالضعيف غير الموضوع يعمل به في فضائل الاعمال
ইমাম হাকেম(র) স্বীয় কিতাবে (মুস্তাদরেক) হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে হাদিস বর্ণন করেছেন, “যদি তােমাদের অন্তর চায় যে, তােমাদের নামায কবুল করা হােক, তবে, তােমাদের মধ্যে উত্তম ব্যক্তিই যেন ইমাম হন। আলােচ্য হাদিস সহিহ হলে তাে ভাল অন্যথায় হাদিসটি দ্বঈফ হতে পারে কিন্তু বানাওয়াট নয়, আর দ্বঈফ হাদিস অনুযায়ী আমল করা যাতে আমল বা ফজিলত প্রমাণের ক্ষেত্রে এমন হাদিস অবশ্যই দলীল।
* আল্লামা কামাল উদ্দীন ইবনে হুমাম : ফতহুল কাদীর, ১/৩৪৯, অধ্যায়, ইমামত, দারূল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।
দলীল নং- ৩
ইমাম সৈয়দ আবু তালেব মক্কী (রা) রচিত গ্রন্থ ‘কুউয়াতুল কুলুব’ কিতাবে লিখেন,
بعض ما يضعف به رواة الحديث وتعلل به أحاديثهم لا يكون تعليلا ولا جرحا عند الفقهاء ولا عند العلماء بالله تعالی مثل أن يكون الراوي مجهولا لإ يثاره الخمول، وقد ندب إليه أو لقلة الأتباع له إذ لم يقم لهم الأثرة عنه –
-“এমন কিছু বিষয়, যেগুলাের কারণে হাদিস বর্ণনাকারীকে দুর্বল এবং তাদের বর্ণিত হাদিস সমূহকে সহিহ নয় বলে ঘােষণা দেয়া হয়। সম্মানিত ফিকহ বিশারদগণ ও ওলামা-ই-কেরাম সেগুলােকে দ্বঈফ বলার যােগ্য কিংবা ত্রুটিযুক্ত হিসেবে বিবেচন করেন না। যেমন বর্ণনাকারীর নাম উল্লেখ না থাকা বা অপরিচিত হওয়া কারণ,এমনও হতে পারে যে, বর্ণনাকারী নিজেই তার নাম গােপন করেছেন। নিজেকে প্রকাশ ও প্রচারে উৎসুক না হওয়ার বিষয়ে শরীয়াতে প্রমানিক দলীল রয়েছে। অথবা এ জন্যই তিনি ‘অপরিচিত হয়েছেন যে, তার ছাত্র সংখ্যা কিংবা অনুসারী সংখ্য একেবারে নগন্য। ফলে ব্যাপক হারে মানুষ তার থেকে হাদিস বর্ণনা করার সুযােগ পায়নি।” * কুউয়াতুল কুলুব-প্রথম খন্ড,পৃ.৩০০, দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত)।
দলীল নং- ৪
আল্লামা মুফতী আমীমুল ইহসান (র) বলেন,
والضعيف غير الموضوع بانفراده يعمل عليه في الفضائل استحبابا ولا يحتج به في الأحكام نعم يكفى للاعتضاد الا اذا كان فيه الاحتياط
“দূর্বল হাদিস যদি কাল্পনিক না হয় যদিও তা একক রাবী কর্তৃক বর্ণিত হয়ে। থাকে, তবু ফযীলতর বেলায় তার উপর আমল করা মুস্তাহাব। তবে শরীয়তের বিধান। প্রয়ােগের ক্ষেত্রে এ হাদিস কার্যকর হবে না। হ্যা, তবে সতর্কতার ক্ষেত্রে অতিরিক্ত জোর প্রকাশের জন্য দুর্বল হাদিসকেও দলীল হিসেবে পেশ করা যেতে পারে।”
* মুফতি আমিমুল ইহসান : মিযানুল আখবার, পৃ-১৫
দলীল নং- ৫-৬
ইমাম আযম আবু হানিফা (র) মত সম্পর্কে বলা হয়ে থাকে,
وقد ذهب ابو حنيفة رضي الله تعالی عنه أن ضعيف الحديث عنده اولی من
الرای۔
-“ইমাম আবু হানিফা (র) এ মত দৃঢ়ভাবে পােষণ করেছেন যে, দুর্বল হাদিস কিয়াসী রায় অর্থাৎ নিজস্ব মতামত থেকে অনেক উত্তম।”
* ইবনে হাজার মক্কী, আল খায়রাতুল হিসান, ২৭পৃ.মিশর হতে প্রকাশিত।
* মুফতি আমিমুল ইহসান : মিযানুল আখবার, পৃ-১৫
দলীল নং- ৭
বিশ্ববিখ্যাত ফতােয়াবিদ এবং মুহাদ্দিস ইমাম ইবনে আবেদীন শামী (র) ফতােয়ায়ে শামীর ১ম খন্ড এ লিখেন,
والعارف الشعراني عن كل من الأئمة الأربعة انه قال: إذا صح الحديث فهو
كما مر اول مذهبي، على أنه في فضائل الأعمال يجوز العمل بالحديث الضعيف كتاب الطهارة،..
আরিফ কুল সম্রাট ইমাম শা’রানী (র) বলেন, নিশ্চয় চার মাযহাবের ইমামগণ বলেছেন সহিহ হাদিস হলাে আমাদের মাযহাব। কিন্তু ফাযায়েল আমলের জন্য দ্বঈফ বা দুর্বল হাদিস আমল করা যায়েজ। যা আমি কিতাবুত ত্বাহারাত অধ্যায়ে বিস্তারিত আলােচনা করেছি।
* ইমাম ইবনে আবেদীন শামী: ফতােয়ায়ে শামী, পৃ-১/৩৮৫ পৃ, কিতাবুল আযান, দারুল ফিকর ইমিয়্যাহ, বয়রুত,লেবানন।
দলীল নং- ৮
বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দীন আইনী (র) উমদাতুল ক্বারী শরহে বুখারীর মুকাদ্দামায় দ্বঈফ হাদীসের বর্ণনা করতে গিয়ে বলেন,
وقد جوز العلماء التساهل في الضعيف من غير بيان ضعفه في المواعظ والقصص وفضائل الأعمال. عمدة القاری شرح البخاری:
“ওলামায়ে কেরামের নিকট দ্বঈফ হাদিস ওয়াজ ও কাহিনীর জন্য এব ফাযায়েলে আমলের জন্য গ্রহণযােগ্য।
* আল্লামা বদরুদ্দীন আইনী : উমদাতুল ক্বারী, শরহে বুখারী : ১/৯
দলীল নং- ৯-১০
বিশ্ববিখ্যাত মুফাসৃসির, মুহাদ্দিস, ফকিহ আল্লামা ইসমাঈল হাক্কী (র) ‘তাফসীরে রুহুল বায়ানে” বলেন,
لكن المحدثين اتفقوا على أن الحديث الضعيف يجوز العمل به في الترغيب والترهيب م
-“তবে মুহাদ্দিসীনে কিরাম এ ব্যাপারে ঐকমত্য পােষণ করেছেন যে, আকর্ষণ সৃষ্টি ও ভীতি সঞ্চারের বেলায় দ্বঈফ হাদিস অনুযায়ী আমল করা যায়েয।”
* আল্লামা ইসমাঈল হাক্কী(র) : রুহুল বায়ান, ৪১০ পৃ.
তিনি কিতাবের অন্যস্থানে বলেন ,
يقول الفقير قد صح عن العلماء تجويز الأخذ بالحديث الضعيف في العمليات فكون الحديث۔
-“এই অধম আরজ করছি যে, ওলামায়ে কেরাম থেকে আমলের ব্যাপারে দ্বঈফ হাদিস গ্রহণযােগ্য। ব্যাপারটি বিশুদ্ব সূত্রে বর্ণিত আছে।”
* আল্লামা ইসমাঈল হাক্কী(র) : তাফসীরে রুহুল বায়ান, ৭পৃ-২২৯
দলীল- ১১
আল্লামা ইমাম আবু তালিব মক্কী (র) বলেন,
الأحاديث وفي فضائل الأعمال وتفضيل الأصحاب متقبلة محتملة على د حال مقاطيعها ومراسيلها لا تعارض ولا ترد،…. كذلك كان السلف يفعلون۔
-“ফাযায়েলে আমল এবং সাহাবাদের বা কারও ফযীলত বর্ণনার ক্ষেত্রে মুহাদ্দিসগণ একমত এই যে, তা যে প্রকারের হােক না কেন সেটা গ্রহণযােগ্য ও তি। যদিও তা সনদ অসংযুক্ত অথবা মুরসাল হয়, তার বিরােধীতা করা বা খন্ডন। না যাবে না। এমনকি পূর্ব যুগের ইমামগণ এরুপই করেছেন।
* আল্লামা আবু তালিব মক্কী : কুউয়াতুল কুলুব : ১/৩০১ পৃ.
দলীল নং- ১২
আল্লামা ইমাম নববী ( র ) বলেন,
قد اتفق العلماء على جواز العمل بالحديث الضعيف في فضائل الأعمال:مقدمة
المؤلف
“ওলামায়ে কেরাম এই বিষয়ে সবাই ঐকমত্য পােষণ করেছেন দুর্বল হাদিস। ফাযায়েলে আমলের জন্য গ্রহণযােগ্য।
* আল্লামা ইমাম নাওয়াবী : আরবাঈন : ১/৪২ পৃষ্ঠা
দলীল নং- ১৩
আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ূতি (র) বলেন,
ويجوز عند أهل الحديث وغيرهم التساهل في الأسانيد) الضعيفة (ورواية ما سيوي الموضوع من الضعيف والعمل به من غير بيان ضعفه وفضائل الأعمال وغيرها مما لا تعلق له بالعقاید والاحكام) ومن ثقل عنه ذلك: ابن حنبل، وابن مهدي، وابن المبارك، قالوا: إذا وينا في الحلال والحرام شدنئا، وإذا روينا فيالفضائل ونحوها تساهلنا۔۔
-মুহাদ্দিস ও অন্যান্য ওলামাদের বক্তব্য হলাে দুর্বল সনদ সম্পর্কে অথবা কিছু ছাড় দেওয়া এভাবে যে মওদু বা বানােয়াট না হয়, তা ফাযায়েল আমল এবং অন্যান্য বিষয়ের মধ্যে আমল করা বৈধ আছে। যদি তা আহকাম ও আকায়েদের সাথে সম্পর্ক
হয়, যে ইমামগণ এ মত পােষণ করেছেন, তাঁদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে মাহদী, ইমাম ইবনুল মােবারক সংযুক্ত আছেন। তারা বলেন যে, আমরা হালাল হারামের মধ্যে হাদিস বর্ণনা করতে গিয়ে কঠিনতা অবলম্বন করেছি। এবং ফাযায়েল বর্ণনার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করেছি।
* আল্লামা ইমাম আব্দুর রহমান জালালুদ্দীন সুয়ুতী : তাদরীবুর রাবী, ১/৩৫১ পৃ. ১০
দলীল নং- ১৪ আল্লামা ইমাম নাওয়াবী (র) বলেন,
আল্লামা ইমাম নাওয়াবী (র) বলেন,
১১.
قال العلماء من المحدثين والفقهاء وغيرهم: يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكن موضوعامقدمة المؤلف: فصل في الأمر بالأخلاق
| -“মুহাদ্দিসীনে কেরাম ও ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন ফাযায়েল বা উৎসাহিত করা ও ভয়ভীতি প্রমাণ বা গ্রহণ করা হাদীসে দ্বঈফ দারা জায়েজ আছে যদি তা জাল বর্ণনা বা জাল হাদিস না হয়।
* আল্লামা ইমাম নওয়াবী : কিতাবুল আযকার, ১০৮ পৃষ্ঠা, দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।
দলীল নং- ১৫ আল্লামা ইমাম বুরহানুদ্দিন ইবরাহিম হালবী (র) বলেন,
আল্লামা ইমাম বুরহানুদ্দিন ইবরাহিম হালবী (র) বলেন,
يستحب أن يمسح بدنه بمنديل بعد الغسل لما روت عن عائشة، قالت: كان الرسول الله صلى الله عليه وسلم خرقة ينشف بها بعد الوضوء-وراه الترمذي هو ضعيف ولكن يجوز العمل بالضعيف في الفضائل۔
-“গােসল বা ওজুর পরে রুমাল দ্বারা শরীর মুছাহ মুস্তাহাব। হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, হুযুর (দঃ) এর একটি কাপড়ের টুকরা ছিল যা দ্বারা ওযুর পরে অঙ্গ। মােবারক মাসেহ করিতেন। উক্ত হাদিস ইমাম তিরমিযী দুর্বল বলেছেন। এরপরেও উহার আমল বিদ্যমান আছে।”
* আল্লামা ইমাম ইব্রাহীম হালবী হানাফি : গুনিয়াতুল মুসল্লী, ৫২পৃ
দলীল নং- ১৬ আল্লামা মােল্লা আলী ক্বারী (র) বলেন,
আল্লামা মােল্লা আলী ক্বারী (র) বলেন,
والضعيف يعمل به في فضائل الأعمال اتفاقا ولذا قال ائمنا إن مسح الرقبة والضعيف مستحب أو سنة.
-“দ্বঈফ হাদিস ফাযায়েলে আমলের মধ্যে আমল করার ব্যাপারে ইমামগণের ঐকমত্য হইয়াছে ।এই জন্য আমাদের ইমামগন বলেছেন গর্দান মাসেহ করা মুস্তাহাব।অথবা সুন্নাত প্রমাণিত হয়েছে।”
* আল্লামা মােল্লা আলী ক্বারী : মওজু আতুল কবীর : ১/৩১৫ পৃ.৪৩৩
দলীল নং- ১৭
আল্লামা মােল্লা আলী ক্বারী (র) অন্যস্থানে বলেন
إنما يعمل بالحديث الضعيف في فضائل الأعمال
‘ -” দ্বঈফ সনদের হাদিস (মওদু বা জাল নয়) ফাযায়েলে আমলের জন্য । গ্রহণযােগ্য।”
* আল্লামা মােল্লা আলী ক্বারী : মেরকাত : ২২০৬ পূ, হাদিস : ৫২১
দলীল নং- ১৮
আল্লামা মােল্লা আলী ক্বারী (র) অন্যত্র বলেন,
اعلم أن الحديث الضعيف يعمل به في فضائل الأعمال
-“নিশ্চয় জেনে রাখুন! দুর্বল সনদের হাদিস ফাযায়েলে আমলের জন্য। গ্রহণযােগ্য। ‘
* আল্লামা মােল্লা আলী কারীঃ মেরকাত : ৩/৪৯ কিতাবুস সালাত । হাদিস : ৯৭৪
দলীল নং- ১৯
আল্লামা মােল্লা আলী ক্বারী (র) আরও বলেন
أجمعوا على جواز العمل بالحديث الضعيف في فضائل الأعمال
-“সমস্ত ইমাম মুহাদ্দিস ঐকমত্য পােষণ করেছেন যে, ফাযায়েলে আমলের জন্য দ্বঈফ বা দুর্বল হাদিস দ্বারা আমল করা বৈধ।””,
* আল্লামা মােল্লা আলী ক্বারী : মেরকাত : ৩/৪৯ কিতাবুস সালাত : হাদিস : ১১৭৩
দলীল নং- ২০ আল্লামা মােল্লা আলী ক্বারী (র) আরও বলেন
আল্লামা মােল্লা আলী ক্বারী (র) আরও বলেন
আল্লামা মােল্লা আলী ক্বারী (র) আরও বলেন
ضعفة يعمل بهما في الفضائل. آه. وهذا في مذهبه
-“হাদিসটি দুর্বল, তবে ফাজায়েলের জন্য এবং আমলের জন্য গ্রহণযােগ্য।”
* আল্লামা মােল্লা আলী কারী : মিরকাত : ৩৮৯৯পৃ. কিতাবুস সালাত : হাদিস : ১১৮৪
দলীল নং- ২১ | আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (র) বলেন,
ان الحديث الضعيف معتبر في الفضائل الأعمال لا في غيرها المراد مفرداته لا مجموعها لانه داخل في الحسن لا في الضعيف۔
-“দ্বঈফ হাদিস ফাযায়েলে আমলের জন্য গ্রহণযােগ্য , তা ব্যতিত অন্য বিষয়ের জন্য নয়। এই কথার মর্ম হচ্ছে তার বর্ণনা যদি একক হয়, একাধিক সনদে বর্ণিত যে হাদিস তা হাসানের অন্তর্ভূক্ত, তা তখন দ্বঈফের অন্তর্ভুক্ত নয়।
* আল্লামা শায়খ আঃ হক মুহাদ্দিস দেহলভী : মুকাদ্দামাতুশ শায়খ, ২৩ পৃ.
দলীল নং- ২২-২৩ আল্লামা মােল্লা আলী ক্বারী (র) বলেন,
لكن يعمل بالحديث الضعيف في فضائل الأعمال باتفاق العلماء،
| -“সমস্ত ওলামায়ে কেরাম ঐকমত্য পােষণ করেছেন যে দ্বঈফ হাদিস ফযিলতপূর্ন আমল এর ক্ষেত্রে গ্রহণযােগ্য।”
* আল্লামা মােল্লা আলী কারী : মিরকাত, ৩/৩৪০ বাব: সাহরী কিয়ামে রামান্ধিানঃ হাদিস নং-১৩২৯
আল্লামা মােল্লা আলী কারী (র) অন্য জায়গায় আরাে বলেন ,
يجوز العمل بالخبر الضعيف،
-“দ্বঈফ হাদীসের উপর আমল করা জায়েয বা বৈধ।
* আল্লামা মােল্লা কুরী : মিরকাত : ৩/৫০, হাদিসঃ ১৩০৮ ।
সূত্র: প্রমানিত হাদীস কে জাল বানানোর স্বরুপ উন্মোচন
মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর